বঙ্গোপসাগরে জলদস্যুদের ভয়াবহ হামলা, দুই জেলে আহত
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধরা হলেন, নুর আলম খান (৪০) ও শাহজাহান মিয়া (৩৮)। পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের মাছেরখাল গ্রামের মো. দুলাল মিয়ার মালিকানা এফবি জাহিদ নামে ট্রলারে এ ঘটনা ঘটে। ওই ট্রলারে ১৪ জন জেলের মধ্যে ২ জন গুলিবিদ্ধ হয়।
গত শনিবার সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নুর আলম খানের বাড়ি পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বড় টেংরা ও শাহজাহানের বাড়ি বাদুরতলা গ্রামে। গুলিবিদ্ধ ঘটনার ২০ ঘন্টা পর রোববার দিবাগত রাত ১১ টার দিকে পটুয়াখালীর মহিপুর ঘাটে এসে পৌঁছায়।
এফবি জাহিদ ট্রলারের মাঝি ফারুক মাঝি বলেন, শনিবার রাত ৪ টার দিকে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় জাল টানার সময় হঠাৎ একটি ট্রলার এসে কোন কিছু বোঝার আগেই আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। এ সময় আমাদের জেলেরা দিকবিদিক হয়ে ছুটাছুটি করলে দুই জেলে গুলিবিদ্ধ হয়। ট্রলারের একাধিক জায়গায় গুলির চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, নুর আলমের পিছনে গুলি এবং শাহজাহানের বাম চোখের নিচে গুলি লাগে। আমরা রোববার রাত ১১ টার দিকে মহিপুর ঘাটে এসে কলাপাড়ায় চিকিৎসা দেয়া হয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে জলদস্যুরা গুলিবিদ্ধ হয়েছে। তবে কোন জলদস্যু বাহিনী এ ঘটনার সাথে জড়িত তা জানা যায়নি। গুলিবিদ্ধ দুই জেলেকে চিকিৎসা দেয়া হচ্ছে।
গুলিবিদ্ধ জেলেরা চিকিৎসার বিষয় চিকিৎসকের সাথে কথা বলা সম্ভব না হলেও কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডারের সাথে মুঠোফোনে কথা বললে অপরপ্রান্ত থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য বলেন।


















