ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

বড়লেখায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ৬৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী এবং তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ​শুক্রবার (০৬ মার্চ) বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম উপজেলার বারইগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে।
​গ্রেফতারকৃতরা হলেন: ১. শামছুল ইসলাম (৩৮), পিতা- মৃত মুক্তার আলী। সাং- সুপাটেক, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট। বর্তমান ঠিকানা: গ্রাম- বারইগ্রাম, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার।
২. আবু বক্কর সিদ্দিক (২৫), পিতা- মৃত মহিবুর রহমান। সাং- হাটবন্দ, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার।
৩. রিমন আহমদ (১৯), পিতা- আব্দুর রহমান। সাং- বারইগ্রাম, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার।
​এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বড়লেখা থানায় একটি মামলা (মামলা নং-০৪, তারিখ-০৬/০৩/২০২৬ইং) রুজু করা হয়েছে।
​সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার:
একই সাথে পুলিশের পৃথক অভিযানে জিআর-১৪৪/১৯ (বড়) মামলায় ০৩ (তিন) বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আজির উদ্দিন (৫৫), পিতা- মছব্বির আলী, সাং- তেলিমেলি, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার।
​বড়লেখা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে অদ্য ০৬/০৩/২০২৬ইং তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

আপডেট সময় :