ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার উজানিপাড়া এলাকার মৃত মাহমদ আলীর ছেলে হারুন আহমদ দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে স্ত্রী শারমিন আক্তার অসুস্থতার কথা বলে ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর নিজ পিত্রালয়ে চলে যান এবং সেখানেই অবস্থান করতে থাকেন।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রবাসে থাকা অবস্থায় হারুন আহমদ তার স্ত্রীর কাছে জায়গা-জমি ক্রয়ের উদ্দেশ্যে প্রায় ১৫ লক্ষ টাকা বিভিন্ন সময় বিকাশ ও ব্যাংকের মাধ্যমে পাঠান। এছাড়া প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকারও দেন। এসব অর্থ ও স্বর্ণ তার স্ত্রী ও নিজের যৌথ নামে ব্যাংকে জমা রাখা হয়, যার কাগজপত্র বর্তমানে স্ত্রীর কাছেই রয়েছে।
ভুক্তভোগীর পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, একাধিকবার স্বজনদের মাধ্যমে স্ত্রীকে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও তিনি আসতে অস্বীকৃতি জানান। এমনকি প্রবাসে থাকা স্বামী তার সন্তানের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাতেও বাধা দেওয়া হয়।
এদিকে, স্ত্রী শারমিন আক্তার পরকীয়ায় জড়িত বলে সন্দেহ প্রকাশ করে স্বামী হারুন আহমদ একটি নোটিশও পাঠিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে, বিবাদীরা ভবিষ্যতে হয়রানিমূলক মিথ্যা মামলা করতে পারে। এ কারণে নিরাপত্তা ও আইনগত সহায়তা চেয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জের নিকট লিখিত আবেদন করা হয়েছে।
এ বিষয়ে বড়লেখা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট সময় :