ঢাকা ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

বাংলাদেশের ট্যাক্সি-মোটরবাইক চালক নেবে আরব আমিরাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪৮৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবছর বাংলাদেশ থেকে ২ হাজার ট্যাক্সি ও মোটরবাইক চালক নেবে সংযুক্ত আরব আমিরাত। চলতি বছরে ১ হাজার মোটরসাইকেল এবং ৩০০ ট্যাক্সি চালক নেবে দেশটি।

বৃহস্পতিবার (২৭ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব-আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীর সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

সংযুক্ত আরব আমিরাতের একটি সরকারি মালিকানাধীন সংস্থা বাংলাদেশ থেকে প্রতিবছর ২ হাজার মোটরবাইক ও ট্যাক্সি চালক নেবে। এরইমধ্যে এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী বছরগুলোতে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, সংযুক্ত আরব-আমিরাতে সফরে গিয়ে ৪০টি কোম্পানির সঙ্গে বৈঠক করেছি। এর মধ্যে অন্যতম দুবাই ট্যাক্সির সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকের ফলে তারা কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

কর্মী নেয়ার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদী বলেন, আগামীতে প্রতি বছর ২ হাজার কর্মী নেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এই শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন।

এই নিয়োগ প্রক্রিয়া দেশটির শ্রমবাজারের চাহিদা এবং সরবরাহের ওপর নির্ভর করবে।

বৈঠকে দুবাই ট্যাক্সি করপোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ আলহাজ্ব মুদাপ্ফা, প্রিভিলেজ লেবার রিক্রুটমেন্টের পরিচালক খালিদ আল মোহাম্মদ বিন সালমিন আল সুয়াদি, দুবাই ট্যাক্সি করপোরেশনের রিক্রুটিং ম্যানেজার সাইদ আমিন আব্দুল রহমান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের ট্যাক্সি-মোটরবাইক চালক নেবে আরব আমিরাত

আপডেট সময় :