বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
- আপডেট সময় : ১৪ বার পড়া হয়েছে
লিঙ্গীয় বৈষম্য দুর করি, সমতাপূর্ণ সমাজ গড়ি, স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে, গত শনিবার বিকেল ৪ টার দিকে শহরের কোর্টপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে, বাংলাদেশ মহিলা পরিষদ’র ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা মহিলা পরিষদ’র সহ সভাপতি এ্যাড. সুলতানা বেগম মমোর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা সংগঠনের সহ সভাপতি রওশন আক্তার রুবি, সাধারণ সম্পাদক তসলিমা খানম, লিগ্যাল এইড সম্পাদক নিলুফা বেগম রীনা, প্যানেল আইনজীবী আসলাম পারভেজ, অর্থ সম্পাদক শেখ সামসুন্নাহার, আন্দোলন সম্পাদক নাজমা আক্তার, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নুর জাহান বেগম, সদস্য ফিরোজা খানম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের অবস্থানের নানা ইতিবাচক পরিবর্তনের পরও দেখা যায়, বাংলাদেশে নারীদের জীবনে মৌলিক পরিবর্তন এখনো ঘটেনি। বর্তমানে দেশে আশংকাজনক হারে নারী ও শিশু নির্যাতন,ধর্ষন অপহরণ বেড়েই চলেছে। বক্তারা আরও বলেন, নারীদের অধিকার নারীদেরই আদায় করে নিতে হবে।
শুধু তাই নয়,সম্পদ সম্পত্তিতে নারী পুরুষের সমতা ও নারীর মানবাধিকারের নিশ্চয়তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য তারা উদাত্ব আহবান জানান।


















