সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি
- আপডেট সময় : ৪৮ বার পড়া হয়েছে
বাগেরহাটের কচুয়া উপজেলার ফুলতলা ইউনিটের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আলতাপ হোসাইন, অধ্যাপক মোস্তাজাবুল হক, মাস্টার আমিনুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম খান এবং আব্দুর রউফ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আশিকুল ইসলাম।
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



















