ঢাকা ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

বাগেরহাটে সুপারি চুরির জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১০০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের মোরেলগঞ্জে চুরি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কালাম খান (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন।
গতকাল শনিবার উপজেলার ছোট জামুয়া নামক স্থানে ওই কৃষক ও তার ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা হয়। পরে তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক কৃষক কালাম খানকে মৃত ঘোষনা করেন। অবস্থা গুরুত্বর হওয়ায় নিহতের ভাই লুৎফর খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিহত কালাম খান মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ডেপুয়ার পাড় গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে।
কালাম খানের প্রতিবেশী ও চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন খান বলেন, সুপারি চুরিকে কেন্দ্র করে একই বংশের সোহেল খান ও নিহত কালাম খানের পরিবারের লোকদের সাথে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল রাতে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়। সোহেল খান ও তার লোকজন কালাম খান এবং তার বড় ভাই লুৎফর খানকে মারপিট করে। এদের মধ্যে কালাম খান মারা গেছেন। লুৎফর খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধান অভিযুক্ত সোহেল খান ওই এলাকার বাসিন্দা।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মতলুবর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকা শান্ত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগেরহাটে সুপারি চুরির জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

আপডেট সময় :