বাজিতপুরে শহীদ রমজান আলী জিবন এর পরিবারকে জামায়াতের সহায়তায় প্রদান
- আপডেট সময় : ১৬৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের শহীদ রমজান আলী জিবন এর বাবা জামাল মিয়ার হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কিশোরগঞ্জ জেলা আমীর এবং নিকলী-বাজিতপুর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃরমজান আলী সাথে ছিলেন কিশোরগঞ্জ জেলা সহকারী সেক্রেটারী সাংবাদিক শামসুল আলম সেলিম,বাজিতপুর উপজেলা সেক্রেটারী মাওলানা ডা. মোবারক উল্লাহ,দিলালপুর ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম,সেক্রেটারী মোহাম্মদ নুর মিয়া,সাত নং ওয়ার্ড সভাপতি আল আমিন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ই আগষ্ট ২০২৪ইং তারিখে ঢাকা আলু বাজার,গুলিস্তান,বিকালে আহত হয়। দীর্ঘ দুই মাসের অধিক চিকিৎসাধীন থাকার পরে ৯ই অক্টোবর সন্ধা ৭.০০ঘটিকা,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।













