ঢাকা ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

কুষ্টিয়ার বরিয়ায় ব্যাপক তাণ্ডব

বাড়িঘর ও দোকান ভাঙচুর-লুটপাটের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ৫১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া গ্রামের প্রভাবশালী হান্না, বাদশা, মুরাদ, শহিদ, আতাউল, করস, মনোয়ার, চঞ্চল এবং আসানের নেতৃত্বে সাধারণ জনগণ ও জামায়াত কর্মীদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে উক্ত প্রভাবশালীদের প্রত্যক্ষ নেতৃত্বে একদল সশস্ত্র বাহিনী বরিয়া এলাকায় তান্ডব চালায়। হামলাকারীরা সাধারণ মানুষের বসতবাড়ি ও জামায়াত কর্মী-সমর্থকদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এসময় বেশ কয়েকটি ঘরবাড়ি ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কেবল ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, বরং দোকান ও বাড়িঘর থেকে মূল্যবান মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। হঠাৎ এই হামলায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ প্রাণভয়ে দিগবিদিক ছোটাছুটি শুরু করে।
একজন ভুক্তভোগী বলেন, “আমরা কোনো রাজনৈতিক সংঘাতের মধ্যে নেই, তবুও আমাদের ওপর এই বর্বর হামলা চালানো হলো। আমাদের উপার্জনের শেষ সম্বল দোকানটিও তারা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।”
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচার ও জানমালের নিরাপত্তা দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুষ্টিয়ার বরিয়ায় ব্যাপক তাণ্ডব

বাড়িঘর ও দোকান ভাঙচুর-লুটপাটের অভিযোগ

আপডেট সময় :