বান্দরবানে আগুনে পুড়ল ৬ বসতঘর ও ২ দোকান
- আপডেট সময় : ৪১ বার পড়া হয়েছে
বান্দরবান পৌর এলাকার উজানী পাড়ায় অগ্নিকান্ডে ৬টি বসতঘর এবং ২টি দোকান ভস্মীভূত হয়েছে।
গতকাল সোমবার (২ মার্চ) ভোরে বান্দরবান পৌর এলাকার ৫নম্বর ওয়ার্ডের উজানী পাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন দেখতে পায় স্থানীয়রা বাসিন্দারা, পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সংবাদ দেয় তারা। এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা আসার আগেই কাঁচা কয়েকটি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুনের অগ্নিশিখায় পাশ্ববর্তী ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয় এবং আগুনে ভবনের অনেক মুল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্থ হয়।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো.শরীফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আমরা ৬টি বসতঘর এবং ২টি দোকান ভস্মীভূত হওয়ায় তথ্য পেয়েছি। ভোরে হঠাৎ আগুন লাগার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। তিনি আরো জানান,ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয়ে কাজ চলছে।
এদিকে অগ্নিকান্ডের সংবাদে সকাল ১০টায় জেলা প্রশাসক শামীম আরা রিনি ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সান্তনা প্রদানের পাশাপাশি বিভিন্ন খাদ্য সামগ্রী,শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা দেন।
এসময় পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ফয়জুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















