ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

বিএসএফের গুলিতে সাবেক ইউপি সদস্য আহত

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৫২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইফুল ইসলাম নান্নু (৫০) নামের সাবেক এক ইউপি সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আহত ইউপি সদস্যকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সন্ধ্যায় আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী বড় মালদি সীমান্তের ৯২১ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম নান্নু উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

স্থানীয় সূত্রের খবর, সাইফুল ইসলাম নান্নুসহ কয়েকজন গরু ব্যবসায়ী ভারতের সীমান্তে প্রবেশ করে। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে নান্নু গুলিবিদ্ধ হন।

বাকিরা পালিয়ে এসে স্থানীয় লোহাকুচি বিজিবি ক্যাম্পের টহল দলকে খবর দিলে তারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, নান্নু বিএসএফের গুলিতে আহত হবার কথা তিনি শুনেছেন এবং তার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বিক্রম চন্দ্র বলেন, সাইফুল ইসলাম নান্নুকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসেন বিজিবি। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেন বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে একজন আহত হয়েছেন বলে শুনেছি।

নিউজটি শেয়ার করুন

বিএসএফের গুলিতে সাবেক ইউপি সদস্য আহত

আপডেট সময় :