বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
- আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ঠ সমাজসেবক, শেখ মুজিবুর রহমান চৌধুরীর পক্ষ থেকে গরীব ও অসহায় ২শত ৫০ পরিবারের সদস্যদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) শেখ মুজিবুর রহমান চৌধুরীর মিয়াজানেরগাঁও গ্রামের বাড়ীতে ওই বস্ত্র বিতরণ করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী শেখ মুজিবুর রহমান চৌধুরীর গর্ভধারীনি মা আঙ্গুরা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, মিয়াজানেরগাঁও গ্রামের রব্বান আলী, খালেদ মিয়া, সায়েস্থা মিয়া, ইসলাম উদ্দিন, জুয়েল মিয়া, ইমাম উদ্দিন, তাজুল ইসলাম, আব্দুল জলিল, আব্দুল মুতলিব, আনোয়ার হোসেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন, হাফিজ মুমিনুর রহমান।
আলোচনা সভা শেষে গরীব ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র (কাপড়) তুলে দেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ঠ সমাজসেবক, শেখ মুজিবুর রহমান চৌধুরীর মা আঙ্গুরা বেগম চৌধুরী। ঈদ উপলক্ষে বস্ত্র হাতে পেয়ে খুশি সুবিধা বঞ্চিত মানুষেরা। এসময় প্রবাসীর মা আঙ্গুরা বেগম চৌধুরী সবার কাছে ছেলে (শেখ মুজিবুর রহমান চৌধুরীর) জন্য দোয়া চেয়ে বলেন, আল্লাহ আমাদের অনেক দিয়েছেন। শোকরিয়া মহান রবের প্রতি। তিনি বলেন, আমার ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান হলে ইনশাআল্লাহ আপনাদের জন্য কাজ করবে। আপনাদের পাশে থাকবে। আল্লাহ আমার পরিবারকে অনেক সুখি রেখেছেন। এখন অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় আমার ছেলে। দয়া করে আপনারা আমার ছেলের জন্য কাজ করবেন। আমার ছেলেকে কাজ করার সুযোগ করে দিবেন।



















