ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

বিশ্বের বাসযোগ্য নগরের তালিকায় আরও পিছিয়ে ঢাকা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪৪৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ঢাকার জন্য কোন সুখবর নেই। বিশ্বের বাসযোগ্য নগরের তালিকায় আরও পিছিয়ে ঢাকা! বাসযোগ্য শহরের বৈশ্বিক তালিকায় এই অবস্থানের কথা তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত দ্য গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-২০২৪ অনুযায়ী, ১৭৩টি শহরের মধ্যে ঢাকা দুই ধাপ পিছিয়েছে ১৬৮তম অবস্থানে রয়েছে। গত বছর ঢাকার অবস্থান ছিলো ১৬৬তম।

গত বছর ঢাকার অবস্থান ছিল ১৬৬তম। এ বছর দুই ধাপ পিছিয়ে পাকিস্তানের প্রধান শহর করাচীর ঠিক ওপরে স্থান পেয়েছে ঢাকা। সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় সবার ওপরে আছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এর পর শীর্ষ পাঁচে যথাক্রমে আছে কোপেনহেগেন, জুরিখ, মেলবোর্ন ও ক্যালগেরি।

তালিকায় সবার শেষে আছে সিরিয়ার রাজধানী দামেস্ক। নিচ থেকে শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো ত্রিপলি, আলজিয়ার্স, লাগোস ও করাচী। বাসযোগ্যতার তালিকা তৈরির সময় পাঁচটি মাপকাঠিকে বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে আছে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ শিক্ষা ও অবকাঠামো।

ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, ১৭৩টি শহরের গড় স্কোর ছিল ১০০ এর মধ্যে ৭৬ দশমিক ১, যা গতবছরের তুলনায় সামান্য বেড়েছে। তবে, ভূরাজনৈতিক সংঘাত, গণঅসন্তোষ ও আবাসন সংকট অনেক শহরেই প্রকট ছিল বলে প্রতিবেদনে উঠে আসে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বের বাসযোগ্য নগরের তালিকায় আরও পিছিয়ে ঢাকা!

আপডেট সময় :