ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৩৫৮ বার পড়া হয়েছে

কর্মসূচি ঘোষণা করছেন নাহিদ ইসলাম

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার সমাবেশ, মঙ্গলবার লং মার্চ টু ঢাকা ঘোষণা আন্দোলনকারীদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার শাহবাগ-শহীদ মিনারে সমাবেশ এবং মঙ্গলবার ‘লং মার্চ টু ঢাকা’র ডাক দিয়েছে তারা।

রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, সোমবার (৫ আগস্ট) দেশজুড়ে শহীদদের স্মরণে শহীদ হওয়ার স্থানগুলোতে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। ঢাকায় বেলা ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ করা হবে।

এদিন সারা দেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

নাহিদ ইসলাম জানান, মঙ্গলবারের (৬ আগস্ট) কর্মসূচি লং মার্চ টু ঢাকা। সারা দেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে। এদিন দুপুর ২টায় শাহবাগে জমায়েতের কর্মসূচি রয়েছে। স্লোগান নির্ধারণ করা হয়েছে, ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা।

সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সমর্থকদের উদ্দেশে সমন্বয়ক নাহিদ বলেন, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদের গুম, গ্রেপ্তার, খুন করা হয়, যদি ঘোষণা করার কেউ না-ও থাকে, একদফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট সময় :