ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

বোরকা পরে লঞ্চে ছিনতাইয়কালে গ্রেপ্তার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৩৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোরকা পরে বরিশালগামী লঞ্চে ছিনতাইকালে ৩জনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) রাত ১১টা নাগাদ নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট থেকে তাদের আটক করে পুলিশ।

লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে বরিশালে যাচ্ছিল। তাতে নারীবেশি তিন ছিনতাইবাজ কৌশলে ছিনতাই করতে গিয়ে ধরে পড়ে।
এসময় নৌপুলিশ নারায়ণগঞ্জের জিমখানা এলাকার সাব্বির (২০), আরাফাত (২২) ও রুবেল (৩৪)কে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, একটি চক্র বোরকা পরে লঞ্চে ও লঞ্চঘাটে ভিড়ের মধ্যে কৌশলে টাকা ও মোবাইল ছিনতাই করে আসছিল। কেউ প্রতিবাদ করলে শ্লীলতাহানির অভিযোগ এনে গণপিটুনির ভয় দেখানো হতো। পুলিশ এই চক্রটিকে ধরার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছিল।

এর মধ্যেই শুক্রবার রাতে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে সাব্বিরকে বোরকা পরা অবস্থাতেই ধরা হয়েছে। এসময় ছিনতাই করা দুটি মোবাইল ফোন ও বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। যাদের কাছ থেকে ছিনতাই করা হয়েছিল, তারা এসে নিজেদের মোবাইল ফোন ও টাকা শনাক্ত করেছেন।

পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে বোরকা পরে ছিনতাই করছিল। আজ ছিনতাই করার সময় তাদের আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বোরকা পরে লঞ্চে ছিনতাইয়কালে গ্রেপ্তার ৩

আপডেট সময় :