ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ভর্তূকি মূল্যে নিত্যপণ্য বিক্রি করে প্রশংসায় জাহাঙ্গীর আলম

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে নিম্নমধ্যবিত্ত পরিবারের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম। ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির তার এই উদ্যোগ ইতোমধ্যে এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।
জানা গেছে, এ উদ্যোগের আওতায় গৌরীপুরে নিম্নমধ্য পরিবারের মাঝে ১ হাজার কার্ড বিতরণ করা হয়েছে। কার্ডধারীরা পহেলা রমজান থেকে ১৫ রমজান পর্যন্ত নির্ধারিত স্থানে ভর্তুকি মূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন। নিম্নমধ্যবিত্ত পরিবারে অন্তত ১৫ দিনের রমজানের বাজার নিশ্চিত করাই এ কর্মসূচির লক্ষ্য।
ভর্তুকি মূল্যে যেসব পণ্য মিলছে: চিনি, ডাল, সয়াবিন তেল, বেসন, ছোলা বুট, আটা ও লবন।
স্থানীয়দের কয়েকজনের মতে, বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন উদ্যোগ অনেক পরিবারের জন্য স্বস্তির বার্তা। রমজানের শুরুতেই এই মানবিক পদক্ষেপ সামাজিক সংহতি ও পারস্পরিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
কার্ড সংগ্রহকারী একাধিক ব্যক্তি বলেন, “রমজানে খরচ বেড়ে যায়। এই সহায়তা আমাদের জন্য অনেক বড় উপকার।”
উদ্যোক্তা জাহাঙ্গীর আলম বলেন, “রমজান আত্মসংযম ও সহমর্মিতার মাস। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এই মহতী কাজে সহযোগিতা করেছেন স্থানীয় ডা: নুর, ব্যাবসায়ী নাজমুল আলম রনি, রাজু ভুইয়াসহ আরও কয়েকজন।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভর্তূকি মূল্যে নিত্যপণ্য বিক্রি করে প্রশংসায় জাহাঙ্গীর আলম

আপডেট সময় :