ভালুকায় ইন্টারনেট সংযোগ কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ
- আপডেট সময় : ৪৬ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
ময়মনসিংহের ভালুকায় প্রানভয়ে জীবনের নিরাপত্তা রক্ষায় দীর্ঘদিন ধরে ঘরছাড়া ইন্টারনেট ব্যবসায়ী নাজমুল। নেট ব্যবসা দখলে নিতে অরেঞ্জ কমিউনিকেশনের ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন এবং নিজের মালিকানাধীন ইন্টারনেট ব্যবহার করতে গ্রাহকদের বাধ্য করাসহ একাধিক অভিযোগ উঠেছে পাচগাঁও এলাকার শামসুল মেম্বারের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ নাজমুল হক বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাও এলাকার অরেঞ্জ কমিউনিকেশনের ইন্টারনেট ব্যবসায়ী নাজমুলের ওয়াইফাই ব্যবসা জোরপূর্বক দখলে নিতে দীর্ঘদিন ধরে পায় তারা করে যাচ্ছেন শামসুল গং। ইতিপূর্বে ও তারা নাজমুলের ওয়াইফাই ক্যাবল কেটে ব্যাবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত করে। ঘটনার দিন রবিবার শামসুল মেম্বার এর নেতৃত্বে তার ছেলে তুষার মুখলেছসহ আরো কয়েকজন সংঘবদ্ধভাবে পাচগাঁও হাজীর বাজার এলাকায় নাজমুলের ৪ হাজার মিটার ওয়াইফাই ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে। এতে প্রায় ১লক্ষ ১৫ হাজার টাকার ক্ষতি সাধন হয়।
ভালুকা মডেল থানার ওসি মো: জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগীর একটি লিখিত অভিযোগ পেয়েছি,ঘটনার তদন্ত পূর্বক আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


















