ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ভেড়ামারায় জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় দিলেন মৎস্য কর্মকর্তা

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর বাজারে গত মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ১২.৪ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী সকালে ভেড়ামারা উপজেলার গোলাপনগর বাজারে অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত ১২.৪ কেজি জাটকা ইলিশ মাছ স্থানীয় হামিদিয়া ইসলামিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এ বিতরণ করা হয়।
ভেড়ামারা থানার এসআই রুহুল আমিনসহ সঙ্গীয় ফোর্স ও ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য অফিসের কর্মচারীগণ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
তিনি বলেন, ২৫ সেন্টিমিটার অথবা ৬ ইঞ্চির কম প্রতিটি ইলিশ জাটকা বলে বিবেচিত হয়। জাটকা সংরক্ষণ, বিক্রয় অথবা মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা ভেড়ামারা গোলাপনগর বাজারে অভিযান চালিয়ে ১২.৪ কেজি জাটকা জব্দ করেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভেড়ামারায় জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় দিলেন মৎস্য কর্মকর্তা

আপডেট সময় :