ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

ভোলায় কালবৈশাখীর তান্ডবে নিহত ২, দুই শতাধিক কাঁচাঘরবাড়ি বিধ্বস্ত

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার মনপুরা ও লালমোহনে কালবৈশাখীর তান্ডবে দুই শতাধিক কাঁচাঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে ঘরচাপায় হারেস (৬৮) এবং বজ্রপাতে বাচ্চু (৪০) নামে দুইজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল পরিমাণ গাছপালা।

মনুপরার দাসের এলাকায় ৬জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে যাবার খবর পাওয়া গেছে। রোববার (৭ এপ্রিল) দুপুরে ঘূর্ণিঝড়ের এ ঘটনা ঘটে।

ঝড়ে মনপুরার হাজির হাট ইউনিয়নের দাসেরহাট ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ১০০ কাঁচা ঘরবাড়ির ক্ষতি হয়েছে। এছাড়াও বহু ঘরের চাল বেড়া উড়ে গিয়েছে। দাসের হাটের মেঘনায় মাছ ধরা অবস্থায় ৬ জেলেসহ একটি ট্রলার ডুবে গেলে

অপর একটি ট্রলারের সহায়তায় ৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। কিন্তু ট্রলারটি খোঁজ পাওয়া যায়নি।

ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত তিন উপজেলায় ১৬ টন চাল তাৎক্ষণিক বরাদ্দ দেওয়া হয়েছে।
ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় কালবৈশাখীর তান্ডবে নিহত ২, দুই শতাধিক কাঁচাঘরবাড়ি বিধ্বস্ত

আপডেট সময় :