ময়মনসিংহে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ
- আপডেট সময় : ১৫২ বার পড়া হয়েছে
নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী, জুলাই গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার কার্যকর এবং নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা বাস্তবায়নের দাবীতে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আগামী ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) ময়মনসিংহের সার্কিট হাউজ ময়দানে জামায়াতসহ ৮ দলের সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহের আমীর আব্দুল করিম, ইসলামী আন্দোলন মহানগর সভাপতি ডা: নাসিরুদ্দিন, ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলার সভাপতি মাও: গোলাম মাওলা ভূইয়া, খেলাফত মজলিস ময়মনসিংহ জেলার সভাপতি মাও: অধ্যক্ষ নজরুল ইসলাম, নেযামে গোলাম পার্টি ময়মনসিংহ জেলার সভাপতি আজিজুল হক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ইঞ্জি: দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ড. সামিউল হক ফারুকী জানান, জাতীয় জীবনের ক্রান্তিলগ্নে, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ, সামাজিক বৈষম্য এবং নৈতিক সংকটের মুহুর্তে সমমনা ইসলামী আট দলীয় জোট জনগণের সামনে তাদের পাঁচ দফা মূল দাবী স্পষ্টভাবে উপস্থাপন করছেন। এই দাবীগুলো একান্তই দেশ, জাতি ও জনগণের ভবিষ্যৎ নিরাপদ করা-এ নীতির ওপর ভিত্তি করে প্রণীত।
পাঁচদফা দাবীগুলো হলো-
(১) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি এবং আগামী নভেম্বর মাসের মধ্যেই উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন করা। (২) আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা। (৩) অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। (৪) বিদ্যমান সরকারের বিরুদ্ধে অভিযোগকৃত জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও (৫) স্বৈরাচারের দোসর হিসেবে বিবেচিত জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।













