ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

মহিলা সমাবেশে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশে

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৭১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার মনোহরগঞ্জের বিপলাসার ইউনিয়নের সিকচাইলে গত বৃহস্পতিবার জামায়াতের মহিলা সমাবেশে হামলা করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মনোহরগঞ্জ উপজেলা জামায়াত।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বিপলাসার বাজারে ইউনিয়ন জামায়াতের আমির জাকারিয়া ভূইয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য, মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ।
প্রধান অতিথি বলেন, বিপলাসারে জামায়াতের মহিলা সমাবেশে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন নতুন করে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইলে জনতাকে সাথে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করতে আমরা জীবন দিতে প্রস্তুত। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চাঁদাবাজমুক্ত বাংলাদেশ অতএব চোখ রাঙাবেননা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি হাফেজ ফয়েজুর রহমান। সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি সাইফুল বারী তুহিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, উপজেলা যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ কাসফিসহ বিপলাসার ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহিলা সমাবেশে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশে

আপডেট সময় :