ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

মাইলস্টোন ট্র্যাজেডি শিক্ষার্থীদের বিক্ষোভ অবরুদ্ধ ২ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ২৬৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের গোলচত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছেই। সরকারের পক্ষ থেকে ৬ দফা দাবি মেনে নেওয়া হলেও আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। তারা বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা গোপন করার অভিযোগ তুলে নানান স্লোগান দিচ্ছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কলেজের বাইরে বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল।
অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রেস উইংয়ের অন্য সদস্যরা মাইলস্টোন কলেজে আট ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ রয়েছেন।তারা কলেজের ৫ নম্বর একাডেমিক ভবনে অবস্থান করছেন। ভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন আইন উপদেষ্টা। দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বের হয়ে আসেন। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দুই উপদেষ্টা ও প্রেস সচিব আবারও কলেজের ভেতরে ঢুকে যান। প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিকেল সোয়া ৩টার দিকে সেখান থেকে পুলিশের পাহারায় বের হওয়ার চেষ্টা করে আবারও ব্যর্থ হন দুই উপদেষ্টা ও প্রেস সচিব। এসময় তাদের গাড়িবহর শিক্ষার্থীদের বাধার মুখে ফের মাইলস্টোন কলেজে ফিরে যায়। গত সোমবার বিমান বিধ্বস্তে ব্যাপক হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাইলস্টোন কলেজ ক্যাম্পাস পরিদর্শনে যান দুই উপদেষ্টা ও প্রেস সচিব। এসময় তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। এর আগে সকালে শিক্ষার্থীরা ৬ দফা দাবি ঘোষণা করে আন্দোলনে নামেন। গত সোমবার বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাইলস্টোন ট্র্যাজেডি শিক্ষার্থীদের বিক্ষোভ অবরুদ্ধ ২ উপদেষ্টা

আপডেট সময় :