ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

মাটিখেকোদের অভিযানের তথ্য সরবরাহ, যুবককে অর্থদণ্ড ও কারাদণ্ড

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় রাতের আঁধারে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ১টি স্কেভেটর জব্দের পাশাপাশি মাটিখেকোদের নিকট অভিযানের তথ্য সরবরাহ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় রেজাউল করিম নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অর্থদণ্ড ও কারাদণ্ডপ্রাপ্ত রেজাউল করিম উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুর কাশেম বাড়ির মৃত নুর আহমদের পুত্র।
গতকাল সোমবার গভীর রাতে উপজেলার চরম্বা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনী, লোহাগাড়া থানা পুলিশ ও আনসার সদস্য ও চরম্বা ইউপি প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেনসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট, লোহাগাড়ার ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টপসয়েল কাটার সময় ১টি স্কেভেটর জব্দ করা হয়েছে। এ ছাড়াও মাটিখেকোদের নিকট অভিযানের তথ্য সরবরাহ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় রেজাউল করিম নামে এক যুবককে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন- ২০২৩ এর ১০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যেক ইউনিয়নে এ রকম অভিযান চলমান থাকবে বলে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাটিখেকোদের অভিযানের তথ্য সরবরাহ, যুবককে অর্থদণ্ড ও কারাদণ্ড

আপডেট সময় :