মাদক বিরোধী অভিযানে কাঁঠালিয়ায় মাদক ব্যাবসীয়’র কামড়ে এএসআই আহত
- আপডেট সময় : ৪৬ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদক বিরোধী অভিযানের সময় এক মাদক ব্যবসায়ীর কামড়ে রতন নামের এক এএসআই আহত হয়েছে। গত সোমবার (২৩ ফের্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সুজন হাওলাদারকে আটক করে পুলিশ। আটককৃত মো.সুজন হাওলাদার (৩০) ওই গ্রামের মো.আঃ ছোবাহান হাওলাদারের ছেলে। এ ঘটনায় আজ মঙ্গলবার (২৪ ফের্রুয়ারী) থানায় একটি মামলা হয়েছে। থানা পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই রতন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামে অভিযান চালিয়ে সুজন হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার দেহ তল্লাশিকালে এএসআই রতন কুমারের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে। এতে পুলিশ অফিসার রতন কুমার রক্তাক্ত জখম হয়। পরে সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা সুজনকে আটক করতে সক্ষম হয়। এএসআই রতন কুমার জানান, গোপন খবরের ভিত্তিতে দক্ষিন চেঁচরী গ্রামের সরোয়ার মাস্টারের বাড়ীর সামনে সড়কে সুজন নামের এক মাদক কারবারিকে মাদকসহ আটক করার সময় হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে। থানার ওসি আবু নাসের রায়হান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।



















