ঢাকা ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

মুন্সিগঞ্জে অসহায় দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড 

মনির হোসেন 
  • আপডেট সময় : ৯৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড।

আজ বুধবার (৯ জুলাই)  বিকেলে কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় ৯ জুলাই  বুধবার সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন কান্দিপাড়ায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন ২৫০ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সিগঞ্জে অসহায় দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড 

আপডেট সময় :