ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ সদস্য নিহত

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৩২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলছে। বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ও অস্ত্র লুটের ঘটনার পর থেকে এই অভিযান চলছে। এপয়ন্ত অর্ধশত শতাধিক কেএনএফ সদস্য ও সংশ্লিষ্টকে গ্রেপ্তার করা হয়েছে।

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানকালে গোলাগুলিতে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) একজন সশস্ত্র সন্ত্রাসী মারা গেছে।

সোমবার (২২ এপ্রিল) বিকালের এই ঘটনার পর অস্ত্র, গোলাবারুদসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান। তিনি জানান, সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে।

গত ২ এপ্রিল রুমা উপজেলার সোনালী ব্যাংকে ডাকাতি করে একদল সশস্ত্র লোক। তখন পুলিশের ১০টি এবং আনসার সদস্যের চারটি অস্ত্রও লুট করে নিয়ে যায় তারা। অপহরণ করা হয় ব্যাংকের ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে।

দুদিন পর রুমার একটা পাহাড়ি এলাকা থেকে ছাড়া পান তিনি। রুমার ঘটনার একদিন পর ৩ এপ্রিল থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকেও দিন-দুপুরে অর্থ লুটের ঘটনা ঘটে।

এরপর থেকে লুট হওয়া অস্ত্র-অর্থ উদ্ধারে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুমা ও থানচিতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের যৌথ বাহিনী। এই অভিযান সমন্বয় করছে সেনাবাহিনী। অভিযানে বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ২১ নারীসহ ৭১ জনকে গ্রেফতার করার খবর জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ সদস্য নিহত

আপডেট সময় :