সংবাদ শিরোনাম ::
রমজানে ঢাকার ৩০ স্থানে ৬০০ টাকা কেজিতে গরুর মাংস
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ৫৯৭ বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ঢাকার ৩০টি স্থানে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হবে গরুর মাংস। রমজান উপলক্ষে ১০ মার্চ থেকে ঈদ পর্যন্ত গরু ৬০০ এবং খাসির মাংস ৯০০ টাকা কেজি হিসেবে বিক্রি হবে।
সোমবার (৪ মার্চ) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে এ কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আব্দুর রহমান।
মন্ত্রী বলেন, ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি ২৮০ টাকা এবং প্রতি পিস ডিম ১০ টাকা ৫০ পয়সা করে ট্রাকে বিক্রি করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।
ঈদের আগের দিন পর্যন্ত হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রির কথা জানিয়ে ঢাকার বাইরে ন্যায্যমূল্যে বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।





















