রামু উপজেলা পরিষদ নির্বাচন
রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা, মাঠে সক্রিয় প্রার্থীরা
- আপডেট সময় : ১৫৪ বার পড়া হয়েছে
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনকে ঘিরে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও জনসম্পৃক্ততার এক বিশেষ গুরুত্ব রয়েছে। আসন্ন রামু উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতা ও রামুর ভূমিপুত্র ডা. মাহমুদুল হক জনি।
সম্প্রতি তিনি কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. শহীদুজ্জামানের সঙ্গে রামু উপজেলার গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তিনি স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান স্থানীয় সূত্রে জানা যায়, ডা. মাহমুদুল হক জনি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে রামু উপজেলায় একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি গড়ে তুলেছেন। বিশেষ করে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার “ক্লিন ইমেজ” এবং অতীত ছাত্ররাজনীতির অভিজ্ঞতা তাকে অন্যদের তুলনায় একটি আলাদা অবস্থানে নিয়ে গেছে। গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে সাম্প্রতিক গণসংযোগ কর্মসূচি তার জনপ্রিয়তার বাস্তব চিত্র তুলে ধরেছে।
ডা. জনির রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে তার ঘনিষ্ঠতা। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এটি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছে।
জানা গেছে, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণসহ বিভিন্ন জনদাবি নিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উত্থাপিত দাবিগুলোকে যৌক্তিক হিসেবে বিবেচনা করে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ প্রেক্ষাপটে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, জনির উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে, যা তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিতে পারে।
সম্প্রতি এক অনুষ্ঠানে ডা. মাহমুদুল হক জনি স্পষ্টভাবে ঘোষণা দেন—যদি দলে চাঁদাবাজ, সন্ত্রাসী বা মাদক সংশ্লিষ্ট কাউকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়, তবে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার এই অবস্থান স্থানীয় রাজনীতিতে একটি শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যারা পরিচ্ছন্ন রাজনীতির প্রত্যাশা করেন।
৩ এপ্রিল সারাদিন গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার ব্যাপক গণসংযোগ এবং সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুজ্জামানের উপস্থিতি অনেকটাই স্পষ্ট করেছে যে, তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত।
সচেতন মহলের ধারণা, দলীয় সমর্থন ও কেন্দ্রীয় নেতাদের আস্থা পেলে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করবেন। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবেও তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রামু উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মেরুকরণ ক্রমেই দৃশ্যমান হচ্ছে। এ পরিস্থিতিতে ডা. মাহমুদুল হক জনির সক্রিয়তা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ—সব মিলিয়ে তাকে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে প্রতিষ্ঠিত করছে।
তবে চূড়ান্ত ফলাফল নির্ভর করবে দলীয় মনোনয়ন, স্থানীয় রাজনৈতিক সমীকরণ এবং ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। তারপরও বর্তমান প্রেক্ষাপটে বলা যায়—রামু উপজেলা নির্বাচনে ডা. মাহমুদুল হক জনিকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, তা আর উপেক্ষা করার মতো নয়।
















