রাজবাড়ীতে পেঁয়াজ বীজের ক্ষেত কেটে ধ্বংস, শঙ্কায় কৃষক
- আপডেট সময় : ৪৪ বার পড়া হয়েছে
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Auto; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন মর্জোতকোল মাঠে কদম পেঁয়াজ চাষি আলাউদ্দিন শেখের দেড় বিঘা জমির পেঁয়াজ বীজের ক্ষেত কেটে ধ্বংস করেছে দূবৃত্তরা।এতে তার প্রায় ৫/৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
গত রাতে মিজানপুর ইউনিয়নের মর্জোৎকোল ফসলী মাঠে কদম পেঁয়াজের ক্ষেত কেটে ধ্বংস করে এ ক্ষতিসাধন করেছে দূবৃত্তরা।
স্থানীয়রা বলেন, মিজানপুরের এই ফসলী মাঠে গত রাতে দূবৃত্তরা পেঁয়াজ বীজের ক্ষেত কেটে নষ্ট করে ফেলেছে।এতে কৃষক আলাউদ্দিন সহ তারাও তাদের ফসল নষ্ট করা নিয়ে হুমকিতে রয়েছেন।চাষিরা বলেন, এই ক্ষতি শুধু কৃষক আলাউদ্দিনের না সবার, এর সাথে জড়িতদের শাস্তির দাবী জানানো হয়। আলাউদ্দিন শেখের দুই বিঘা জমির কদম পেঁয়াজের ক্ষেত কেটে নষ্ট করে তার অনেক বড় ক্ষতি করেছে দূবৃত্তরা। পেঁয়াজ ক্ষেত কাটার কারনে তার হালি পেঁয়াজ বীজ ও মুড়িকাটা পেঁয়াজের বিশাল ক্ষতি হয়েছে।রাতের আধারে পেঁয়াজের ক্ষেত কেটে ধ্বংস করায় অন্যান্য চাষিরাও পরেছেন হুমকীতে। ক্ষতিগ্রস্থ পেঁয়াজ বীজ চাষি মো. আলাউদ্দিন শেখ বলেন,তিনি এবছর সাড়ে পাঁচ একর জমিতে হাইব্রিড,বেগম ও সুখসাগর জাতের পেঁয়াজ বীজের আবাদ করেছেন এর মধ্যে কে বা কারা গত রাতের অন্ধকারে পেঁয়াজের বীজ ও পেঁয়াজ ক্ষেত ধ্বংস করেছে। এখন তিনি বাকি আরো বীজের ক্ষেতগুলো নিয়ে শঙ্কায় আছেন।তার এই সাড়ে পাঁচ বিঘায় কোটি টাকার পেঁয়াজ বীজের ক্ষেত রয়েছে। ধ্বংসের হাত থেকে রক্ষায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানান।
রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জনি খান জানান, গত রাতে মিজানপুর ফসলী মাঠে আলাউদ্দিন শেখের পেঁয়াজ বীজের যে ক্ষতি করেছে।এভাবে কৃষকদের ক্ষতি হলে যারা পেয়াজ বীজ উৎপাদনের সাথে জরিত কৃষক পেয়াজ বীজ চাষে অনুৎসাহিত হবে।পেঁয়াজ বীজ ক্ষেত ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা করা হবে। ক্ষতিগ্রস্থ চাষির জন্য আগামীতে অগ্রাধিকার ভাবে প্রনোদনার ব্যবস্থা করা হবে বলে জানান।


















