ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

রাজশাহীতে জ্বালানি তেলের অবৈধ মজুত রেখে অতিরিক্ত দাম নিচ্ছেন আ: রাজ্জাক

রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের তেল বাজারে যাখন অস্থিরতা ঠিক তখন রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি বাজারে অবৈধভাবে জ্বালানি তেল (ডিজেল) মজুত রেখে প্রতি লিটার ১১৮ টাকায় বিক্রি করছেন আ: রাজ্জাক। যা সরকার নির্ধারিত দামের তুলনায় লিটার প্রতি ১৭ টাকা বেশী। শুধু তাই নয় অদৃশ্য ক্ষমতাবলে ঐ ডিপোতে প্রায় ২০ হাজার লিটার ডিজেল মজুত রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।
গত রোবব‍ার এমন খবর পাওয়ার পর মৌগাছি বাজারের মেসার্স আ: রাজ্জাক ওয়েল ডিপোতে সাংবাদিকরা সরেজমিনে যান। সেখানে প্রতিবেদক কৌশলে তেল নিতে চান। এসময় ডিপো মালিক জানান, প্রতি লিটার ১১৮ টাকা লাগবে। লিটার প্রতি ১৭ টাকা কেন বেশী নিচ্ছেন? জবাবে, ডিপো মালিক আব্দুর রাজ্জাক বলেন, আমি বেশি দামে কিনেছি, তাই ১১৮ টাকায় বিক্রি করছি ৷ এমন প্রশ্ন করতেই তিনি সাংবাদিক বুঝতে পারেন এবং ডিপো মালিক রাজ্জাক দ্রুত দোকান বন্ধ করে সেখান থেকে সটকে পড়েন !
স্থানীয়রা বলছেন, শুধুমাত্র এখন নয়, দীর্ঘদিন ধরে তিনি সরকারি নিয়মনীতি উপেক্ষা করে নিজের ইচ্ছেমত দামে ডিজেল বিক্রি করেন। আশপাশের কৃষক তাদের কৃষি সেচের জন্য এবং নসিমন-করিমন চালকরা নিরুপায় হয়ে এখান থেকে বেশী দামেই তেল নিচ্ছেন। আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে সরকারের চোখ ফাঁকি দিয়ে ব্ল্যাকে তেল কেনে, এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চুরি যাওয়া তেলও কেনে এই রাজ্জাক।
এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার এর সাথে কথা বললে, তিনি এ অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন৷

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীতে জ্বালানি তেলের অবৈধ মজুত রেখে অতিরিক্ত দাম নিচ্ছেন আ: রাজ্জাক

আপডেট সময় :