লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
- আপডেট সময় : ৬২ বার পড়া হয়েছে
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারে বিএনপির নব নির্বাচিত সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল গ্রুপ ও স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিস্কৃত নেতা তাইফুল ইসলাম টিপু গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ টিপু গ্রুপের সোহাগ ও হাবিবুর নামের দুজনকে আটক করেছে। পরে পুলিশ টিপু সমর্থক আওলিয়ার চাউলের দোকানে তল্লাশী চালিয়ে ৫ রাউন্ড গুলি সহ একটি দেশী পিস্তল ও চাইনিজ কুড়াল উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় রাত ৯টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজারে ফারজানা শারমিন পুতুলের সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। আহতদের মধ্যে ফারজানা শারমিন পুতুলের সমর্থক উপজেলার ওয়ালিয়া গ্রামের তৈইজাল (৪৬), কাজল (২৪) ও ছাব্বির (১৯) এবং টিপু সমর্থক ওয়ালিয়া গ্রামের বিজয় আমিন (২৮), আউলিয়া (৫৫), আহমেদ (৩০) ও ইমরান হোসেনকে (২৭) লালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপর এক ঘটনায় উপজেলার পাইপাড়া গ্রামের টিপু সমর্থক আব্দুল মান্নান এর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আব্দুল মান্নান জানান, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে বিএনপির লোক জন মিছিল সহকারে এস তার বাড়ির সামনে এস ব্যান্ড বাজিয়ে নাচা নাচির এক পর্যায়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তক্ষনাৎ উপস্থিত লোক লোকজনের সহযোগিতায় তা নিয়ন্ত্রণে আসে।
লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলেন প্রধান নির্বাচনী এজন্টে হারুনার রশিদ পাপ্পু বলেন, তাইফুল ইসলাম টিপুর লোকেরা বিভিন্ন স্থানে বিএনপির লোকেদের মারধর করছে। ওয়ালিয়ায় তাদের তিন জন কর্মী কে মারধর করেছে। পাইক পাড়ার ঘটনাও মিথ্যা সাজানো। তিনি এ সব ঘটনার জন্য টিপুর লোক জনকে দায়ী করেন।


















