ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

লোহাগড়ায় মা ও বোন কে হয়রানি করতে মামলা!

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেয়ে কে খুশি মনে জমি লিখে দেওয়ায় ৮০ বছর বয়সী অসুস্থ্য মা সহ আপন বোনের নামে বাদি হয়ে মামলা দায়ের করেছেন আপন দুই ভাই। ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়া ইউনিয়নের কামঠানা গ্রামে।
জানা যায়, ১৫/২০ বছর অসহায় জীবনযাপনের পর ৮০ বছর বয়সেও নিরুপায় হয়ে সাত সন্তানের জননী বেগম বিবি ওরফে ছবি বেগমের দুই ছেলে জীবিত থাকতে এখন ঠাই হয়েছে মেয়ে বাড়িতে। নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামের মৃত আব্দুর শুকুর শেখের স্ত্রী বেগম বিবি ওরফে ছবি বেগম। মোট ১০ সন্তান তার। ৩টি ছেলে ৭টি মেয়ে। ছেলে বাবু শেখ মৃত।
জীবিত রয়েছে ছেলে ইলিয়াস ও সাহেব। ছেলেরা বাড়ি থেকে বের করে দেয়ায় গত ১৫/২০ বছর যাবৎ বেগম বিবি মেয়ে বাড়ি বা ভাই বাড়ি বা কখনো প্রতিবেশীদের বাড়িতে অসহায় হয়ে দিন কাটিয়েছেন। নিরুপায় হয়ে ২০২৪ সালে ও ২০২৫ সালে ছোট মেয়ে লতিফা বেগমের নামে দুটি দলিল মূলে সাড়ে ৪২ শতক জমি স্বেচ্ছায় লিখে দেন বেগম বিবি। এরপর থেকেই তিনি স্থায়ীভাবে ছোট মেয়ের বাড়িতে চরম অসুস্থ্য অবস্থায় বসবাস করছেন। ছোট মেয়ের শ্বশুরবাড়ি কাশিয়ানি উপজেলার রাতইল গ্রামে। স্বামী মোঃ রাসেল মিয়া। ছোট মেয়ে বাড়িতে বসববাস করলেও বেগম বিবি অভিযোগ করেন তাকে তার ছেলে ইলিয়াস নানা মাধ্যমে হুমকি-ধমকি দিচ্ছেন। বৃদ্ধাবয়সেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
অভিযোগ রয়েছে মা ও বোনকে হয়রানি করতে অসুস্থ্য মা বেগম বিবি ওরফে ছবি বিবি ও বোন লতিফা বেগমের নামে বাদি হয়ে লোহাগড়া সিনিয়র সহকারী জজ আদালতে বাদি হয়ে মামলা দায়ের করেছেন মোঃ ইলিয়াস হোসেন ও শরিফুল ইসলাম। মামলা নং-২৩২/২৫।
বক্তব্য নিতে অভিযুক্ত ইলিয়াসের সাথে একাধিক বার ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লোহাগড়ায় মা ও বোন কে হয়রানি করতে মামলা!

আপডেট সময় :