ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত

শম্ভুগঞ্জ বাজারে সেড নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসকের

জহির রায়হান, ময়মনসিংহ
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ চামড়া বাজারে সেড নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় ৮৬ লক্ষ টাকা ব্যয়ে চলমান এই প্রকল্পে নিম্নমানের কাজ ও নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে এলাকাবাসী কাজ বন্ধ করে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান মিশুক এন্টারপ্রাইজ নির্মাণ কাজে মানসম্মত উপকরণ ব্যবহার না করে নানা অনিয়ম করছে।
অভিযোগ রয়েছে, সেড নির্মাণে নির্ধারিত মানের রড ব্যবহার না করে নিম্নমানের (নন-গ্রেড) রড ব্যবহার করা হচ্ছে। এমনকি কিছু অংশে রড ছাড়াই ঢালাই করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও, বাউন্ডারি পিলারে প্রয়োজনীয় রড ব্যবহার না করা, সিমেন্টের পরিমাণ কম দেওয়া এবং সামগ্রিকভাবে নিম্নমানের নির্মাণ কাজ করার অভিযোগ করেন এলাকাবাসী। তাদের দাবি, এভাবে কাজ চলতে থাকলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। এমন অনিয়মের প্রতিবাদে স্থানীয়রা একত্রিত হয়ে কাজ বন্ধ করে দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, গতকাল (শুক্রবার) সেড নির্মাণ কাজ পরিদর্শনে যান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন। পরিদর্শনকালে তিনি অভিযোগগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং মানসম্মতভাবে পুনরায় কাজ শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শম্ভুগঞ্জ বাজারে সেড নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসকের

আপডেট সময় :