ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত Logo কুড়িগ্রামে জ্বালানি সংকট, তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন Logo ফুলপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ Logo শম্ভুগঞ্জ বাজারে সেড নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসকের Logo গাইবান্ধায় ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবিতে মানববন্ধন Logo আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে যশোরে দলিতদের মানববন্ধন Logo টেকনাফে ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেফতার ২ Logo মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক Logo শিক্ষা, কৃষি ও সরবরাহ ব্যবস্থায় চরম ভোগান্তি

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূটি

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪০৫ বার পড়া হয়েছে

হাইকোর্টের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি: সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ ৯ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২ আগস্ট) বিকাল ৩টায় রাজধনীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

নতুন কর্মসূচি ঘোষণার আগে বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে হাইকোর্টের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় নতুন এই কর্মসূচি ঘোষণা দেন ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক নাফিজা জান্নাত।

এ সময় হাইকোর্টের প্রধান গেট ও আন্দোলনকারীদের ঘিরে রাখেন পুলিশ-বিজিবি সদস্যরা।

শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়সহ নানা স্লোগান দেয় তারা।

বিক্ষোভকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরিফ ও নাহিদ নামে দুই শিক্ষার্থীকে আটকের পর শিক্ষার্থীদের বাধার মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূটি

আপডেট সময় :