ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

শুদ্ধভাবে হজ পালনে গাইডদের সতর্ক থাকার নির্দেশ ধর্মমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৩৭৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সহীহ্ ও শুদ্ধভাবে শুদ্ধভাবে হজ পালনে গাইডদের সর্বদা সোচ্চার থাকার নির্দেষা দিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ধর্মমন্ত্রী বলেছেন, হজ গাইডদের গাফলতির কারণে একজন হজযাত্রীর হজ পালনও যদি যথানিয়মে না হয়, সেই দায়ভার হজ গাইডের ওপর বর্তাবে।

শনিবার (৯ মার্চ) ঢাকার আশকোনায় হাজী ক্যাম্পে সরকারি হজ গাইড প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে ধর্মমন্ত্রী এই হুশিয়ারি দেন। এসময় মন্ত্রী হজ গাইডদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, আপনাদেরকে দক্ষ হজ গাইড হিসেবে গড়ে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন।

হজ পালনের ফজিলত তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, প্রত্যেক সুস্থ ও সামর্থ্যবান মুসলমান নর-নারীর ওপর হজ আদায় করা ফরজ। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে হজের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে।

প্রত্যেক হজযাত্রী যাতে সহীহ্ ও শুদ্ধভাবে হজ পালন করতে পারে সে বিষয়ে হজ গাইডদের সর্বদা সোচ্চার থাকতে হবে। হজ গাইডদের গাফলতির কারণে একজন হজযাত্রীর হজ পালনও যদি যথা নিয়মে না হয় সেই দায়ভার হজ গাইডের ওপরই বর্তাবে।

মন্ত্রী বলেন, একজন গাইডকে আচার-আচরণ, কথাবার্তা ও চালনে-বলনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে হবে। গাইডের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন না হয়, সেদিকে বিশেষভাবে সর্তক থাকবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুদ্ধভাবে হজ পালনে গাইডদের সতর্ক থাকার নির্দেশ ধর্মমন্ত্রীর

আপডেট সময় :