ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

শেরপুরের ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
  • আপডেট সময় : ১৭৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত এ সভায় সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়,উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে চলমান অভিযানে ইতিমধ্যে উল্লেখযোগ্য সফলতা এসেছে। এর ফলে বর্তমানে বালু উত্তোলন ও পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এখন মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে জোরদার অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল-এর সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমীন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলমসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় মাদক নির্মূল,চাঁদাবাজি দমন,যানজট নিরসন,নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। সভাপতি ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন,উপজেলায় আইন-শৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। প্রশাসন সর্বদা জনগণের পাশে থেকে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরের ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় :