ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

শেরপুরে আমেরিকা প্রবাসীর মরদেহ উদ্ধার, আটক ৪

শেরপুর ব্যুরো
  • আপডেট সময় : ৫৭৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে আমেরিকা প্রবাসী আব্দুল হালিম জীবনের (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মার্চ) সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক শেরপুর পৌর শহরের মধ্য নওহাটা (জেলখানা মোড়) এলাকার সাইদুর রহমান সুজন মাষ্টারের ছেলে।

জিজ্ঞাসাবাদের জন্য সাবেক ইউপি চেয়ারম্যান মো.আব্দুর রউফ, মুকুল হোসেন, রাশেদুল ইসলাম ডিয়ার ও ফরহাদ হোসেন নামের ৪ জনকে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার সুত্রের খবর, আব্দুল হালিম জীবন প্রায় ১৬ বছর আগে ডিভি লটারির মাধ্যমে নাগরিকত্ব পেয়ে আমেরিকা গমন করেন। পরে বিয়ে করে তার স্ত্রীকেও আমেরিকায় নিয়ে যায়। গত প্রায় দুই বছর আগে শেরপুরে এসে আর ফিরে যাননি।

সম্প্রতি তিনি শেরপুর শহরের চাপাতলী এলাকায় আতিয়া আক্তার নামে এক নারীকে দ্বিতীয় বিবাহ করেন। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমদাদুল হক মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে আমেরিকা প্রবাসীর মরদেহ উদ্ধার, আটক ৪

আপডেট সময় :