ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজু প্রামানিকের ৬ মাসের কারাদণ্ড

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৬১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের মোঃ আইয়ুব আলীর পুত্র মোঃ রাজু প্রামানিককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শেরপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান এ দণ্ড প্রদান করেন। জানা গেছে, রাজু প্রামানিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ (১) (গ) ধারার বিধান লঙ্ঘন করায় তাকে আটক করে দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।
ম্যাজিস্ট্রেট জানান, মাদকবিরোধী অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের কুফল থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
দণ্ডপ্রাপ্ত রাজুকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজু প্রামানিকের ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় :