শ্রীনগরের ব্যবসায়ীর নামে ফেসবুকে মিথ্যাচার
- আপডেট সময় : ৮৬ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের শ্রীনগরের শ্যামসিদ্ধি কয়কীর্তন গ্রামের হাজী মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান, পিতা মৃত জসিম উদ্দিন দেওয়ানের নামে ফেসবুকে ও বিভিন্ন অনলাইন মিডিয়ায় মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, যার কারণে তিনি শ্রীনগর থানায় একটি অভিযোগ করেও কোনো সফলতা পাননি।
এ বিষয়ে জাহাঙ্গীর বলেন, “আমি একজন ব্যবসায়ী, আমার ব্যবসার সফলতা দেখে তারা হিংসুটে হয়ে সেই দ্বন্দ্বের সূত্র ধরেই এই চক্র আমার কাছ থেকে ফায়দা লোটার জন্য বিভিন্ন অনলাইন মিডিয়া ও ফেসবুকে আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমার বিপক্ষের লোকজন আমার সাথে উৎপাত শুরু করে দেয়।”
এছাড়াও, এই কুচক্রী মহল আমার কাছে মোটা অঙ্কের চাঁদা চায়। তাই একসময় ভয়ে এবং মানসম্মানের কারণে আমি বেশ কয়েক লক্ষ টাকা চাঁদা দিয়েছিলাম। তারা কিছুদিন পর আবারও প্রায় মোটা অঙ্কের চাঁদা চাওয়া শুরু করে। আমি আর চাঁদা দিতে অস্বীকার করলে পুনরায় তারা আমার নামে ফেসবুকে ও অনলাইন মিডিয়ায় একের পর এক অপপ্রচার চালাতে শুরু করে, এই কুচক্রী মহলটি।
জানা যায়, জাহাঙ্গীর একজন সহজ-সরল, নিরীহ প্রকৃতির, শান্তিকামী এবং এলাকার স্থায়ী নাগরিক। অপরদিকে, কুচক্রী মহলটি অর্থলোভী, ধান্দাবাজ, কুৎসা ও গীবত রটনাকারী। তাদের নিজস্ব আইডি থেকে মানহানিকর ও অপমানকর ভিডিও, ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। ভিডিও, ছবি, পোস্ট ও শেয়ার করে তাদের নিজস্ব নামের আইডি থেকে মিথ্যা ও মনগড়া, বানোয়াট, মানহানিকর তথ্য প্রচার ও প্রকাশ করা তাদের একমাত্র পেশা। সর্বোপরি তারা আইন অমান্যকারী ব্যক্তি বটে।
জাহাঙ্গীর শ্রীনগর থানায় একটি অভিযোগ করেও কোনো সফলতা পাননি। অভিযোগে যাদের আসামি করা হয়, তারা হলেন: বিবাদী ১. জাকির হোসেন (৩৪), পিতা মৃত ইমান আলী; ২. মোঃ সজীব ইসলাম (৩৪), পিতা মৃত আনিসুর রহমান; ৩. মেহেদী হাসান (৩২), পিতা মৃত ইরমান আলী; ৪. শাহিন আহমেদ (৩৮), পিতা মৃত আবদুর রশীদ; ৫. আবুল হাসেম শাওন (৫৫); ৬. আলমগীর (৪০), পিতা আবদুল কাদের। সব আসামির গ্রামের বাড়ি কয়কীর্তন, শ্যামসিদ্ধি, শ্রীনগর, মুন্সিগঞ্জ, একই স্থানে।
এ বিষয়ে জাহাঙ্গীর বলেন, তার জীবনের নিরাপত্তা চেয়ে, এসব মিথ্যা বানোয়াট অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।












