শ্রীনগর ব্যবসায়ীর নামে অপপ্রচার, আদালতে সাইবার মামলা
- আপডেট সময় : ৮৯ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়ন এর কয়কীর্তন গ্রামের হাজী মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান, পিতা মৃত জসিম উদ্দিন দেওয়ান এর নামে ফেসবুকে বিভিন্ন অনলাইন মিডিয়ায় মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে যার কারণে তিনি শ্রীনগর থানায় একটি অভিযোগ করেন পরে আবার আদালতে সাইবার মামলা করেছেন।
কয়কীর্তনে সরজমিনে যে দেখা যায় জাহাঙ্গীরের একটি জায়গা নিয়ে পাশের লোকজনের সাথে দ্বন্দ্ব এবং জাহাঙ্গীর একজন সফল ব্যবসায়ী হওয়াতে সেই দ্বন্দ্বের সূত্র ধরেই জাহাঙ্গীরের নামে একটি চক্র ফায়দা লুটার জন্য বিভিন্ন অনলাইন মিডিয়া ও ফেসবুকে তারা অপপ্রচার চালাচ্ছেন সেই জায়গাটির মালিক ক্রয় সূত্রে জাহাঙ্গীর নিজেই, ডিসি, ইউএনও, এসিলেন্ট, বরাবর দরখাস্ত দিয়ে জায়গা মাপার জন্য সরকারি লোক আসলেও তাদেরকে অমান্য করে জায়গা মাপতে দেওয়া হয় না জাহাঙ্গীরের বিপক্ষের লোকজন উৎপাত শুরু করে দেয়।
এই বিষয়ে একটি কুচক্র মহল জাহাঙ্গীর কাছে মোটা অংকের চাঁদা চায় তাই এক সময় সে বেশ কয়েক লক্ষ টাকা চাঁদা দিয়েছে ভয়ে এবং মানসম্মানের কারণে, তারা আবার প্রায় ৫০ লাখের মতো চাঁদা চাওয়া শুরু করে, জাহাঙ্গীর আর চাঁদা দিতে অস্বীকার করলে পুনরায় তার নামে ফেসবুক অনলাইন মিডিয়ায় আবার একের পর এক অপপ্রচার চালাতে শুরু করে কুচক্র মহলটি।
জাহাঙ্গীর একজন সহজ সরল নিরীহ প্রকৃতির শান্তি প্রিয় এলাকার স্থায়ী নাগরিক বটে। অপরদিকে কুচক্র মহলটি অর্থলোভী ধান্দাবাজ কুৎসা ও গীবত, রটনাকারী তাদের নিজস্ব আইডি হইতে মানহানিকর ও অপমানকর ভিডিও ছবি শেয়ার করিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় ভিডিও, ছবি, পোস্ট ও শেয়ার করে তাদের নিজস্ব নামের আইডি হইতে মিথ্যা ও মন গড়া বানোয়াট মানহানিকর তথ্য প্রচার প্রকাশ করা তাদের একমাত্র পেশা। সর্বোপরি তারা আইন অমান্যকারী ব্যক্তি বটে।
এ বিষয়ে জাহাঙ্গীর শ্রীনগর থানায় একটি অভিযোগ করেও কোন সফলতা পাননি, পরে তিনি সাইবার ট্রাইব্যুনাল আদালত ঢাকা,পিটিশন মামলা করেন। ধারাঃ সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইন /২০২৫ এর ২২(১)/২৫(১)/২৭ ধারা। এই মামলায় যাদের আসামি করা হয় ১.এম ডি মেহেদী হাসান (৩৪) পিতা – আব্দুল কাদের। ২. জাকির হোসেন (৩৪) পিতা – মৃত, ইমান আলী। ৩. মোঃ সজীব ইসলাম (৩৪) পিতা, মৃত – আনিসুর রহমান। ৪. মেহেদী হাসান (৩২) পিতা, মৃত- ইরমান আলী। সর্ব আসামিদের গ্রামের বাড়ি কয়কীর্তন, শ্যামসিদ্ধি, শ্রীনগর, মুন্সিগঞ্জ, একই স্থানে।
এ বিষয়ে জাহাঙ্গীর বলেন তার জীবনের নিরাপত্তা চেয়ে, এসব মিথ্যে বানোয়াট অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

















