শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
- আপডেট সময় : ১১৩ বার পড়া হয়েছে
২৬ নভেম্বর বুধবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পাঙ্গণে, উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, ( এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সহোযোগিতায়। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠীত।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উপলক্ষে সকাল ১০.৩০ মিনিটে এক বর্ণট্য র্যালীর আয়োজন করা হয়।
পরে উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পাঙ্গণে আয়োজিত আলোচনা সভায়, শ্রীপুর উপজেলার প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আশরাফ হোসেন এর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ গোলাম মুরশেদ মুরাদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পল্ট্রী এসোসিয়েসন এর সভাপতি আঃ মতিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব আলম, উপজেলা মৎস্য অফিসার কামরুল হাসান, খামারি এবং উদ্যোক্তা নাসির আহমেদ মৃধা, খামারি সাইফুল ইসলাম সহ প্রমুখ।
এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৩০ টি স্টলে উদ্যোক্তা ও খামারিগণ বিভিন্ন ধরনের প্রাণী, খাদ্য ও ঔষধ প্রদর্শন করেন।
এসময় প্রধান অতিথি শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ প্রদর্শণীর ৩০ টি স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তা ও খামারিদের সাথে কথা বলেন।













