ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

শ্রীবরদীতে বিনামূল্যে ১৬ হাজার গাছের চারা বিতরণ

শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের শ্রীবরদীতে বন বিভাগের উদ্যোগে ১৯৬ টি প্রাথমিক বিদ্যালয়,৬০ টি মাধ্যমিক বিদ্যালয় / মাদ্রাসায় ও স্থানীয় জনসাধারণের মাঝে ১৬ হাজার ২ শত বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে (চতুর্থ পর্যায়)শীর্ষক প্রকল্পের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে শ্রীবরদী সরকারী নার্সারি প্রাঙ্গনে গাছের এসব চারা বিতরণ করা হয়। বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো,সুমন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার ও একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর। এসময় শ্রীবরদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক তারেক মো,আব্দুল্লাহ রানা,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তাসলিম কবির বাবু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,শিক্ষার্থী,পরিবেশ কর্মী ও বন বিভাগের স্টাফরা উপস্থিত ছিলেন। বন বিভাগের বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো, সুমন মিয়া জানান “আম,জাম,পেয়ারা,জলপাই, চালতা,বহেড়া,আমলকি, হরিতকি,কৃষ্ণচূড়া, রাধাচূড়া,অড়বড়ই,চাপালিশ,পলাশ,শিমুল,গর্জন,গাদিলা,অর্জুন ইত্যাদি প্রজাতির প্রায় ১৬ হাজার ২ শত চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয়দের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীবরদীতে বিনামূল্যে ১৬ হাজার গাছের চারা বিতরণ

আপডেট সময় :