ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

সংলাপ নাকচ: আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৬১৮ বার পড়া হয়েছে

নাহিদ ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

সরকার আলোচনার কোনো পরিস্থিতি রাখেনি মন্তব্য করে তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা চালিয়ে সরকার উদ্ভূত পরিস্থিতি তৈরি করেছে, এর দায় সরকারেরই।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

বিবৃতিতে বলা হয়, যদি এখনো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে রাজপথ থেকে সরানো না হয়; যদি হল, ক্যাম্পাস, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দেওয়া হয়, যদি এখনো গুলি অব্যাহত থাকে তাহলে সরকারকেই সম্পূর্ণ দায় নিতে হবে।

শুধু কোটা সংস্কার করলেই ফয়সালা হবে না। প্রথমে বিচার বিভাগকে ব্যবহার করে সরকার দাবি কর্ণপাত করেনি। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও দলীয় ক্যাডার দিয়ে আন্দোলন দমনের প্রচেষ্টা করছে। এখন সংলাপের নামে, দাবি আদায়ের নামে নতুন প্রহসন করছে বলে দাবি করেন নাহিদ ইসলাম।

বিবৃতিতে নাহিদ আরও বলেন, সব ছাত্র হত্যার বিচার করতে হবে। ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসমুক্ত করতে হবে। অনতিবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নিরস্ত্র করে রাজপথ থেকে অপসারণ করতে হবে। শহীদের রক্তের ওপর কোনো সংলাপ হবে না।

সরকারকেই সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কাছে ছাত্রদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের এই নেতা।

তিনি আরও বলেন, আমাদের আজকে রাতের মধ্যেই গ্রেপ্তার অথবা গুম করে ফেলতে পারে। আপনারা কর্মসূচি অব্যাহত রাখবেন। সবাই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিটা ক্যাম্পাসে প্রবেশ করুন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায়। তারা রাজি থাকলে আজই আলোচনায় বসতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংলাপ নাকচ: আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা

আপডেট সময় :