ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সদরপুরে বিএনপির দোয়া মাহফিল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের সদরপুর উপজেলায় দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার উপজেলার ৫নং ভাষানচর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে চর চাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিকেলে জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি জনাব আব্দুর রউফ খান এর নিজ বাড়িতে আগত অতিথিদের নিয়ে উক্ত উঠান বৈঠক সাফল্য করার জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেষে এক বিশাল মিছিল নিয়ে দোয়া ও উঠান বৈঠকে উপস্থিত হন।
দোয়া মাহফিলে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল।
উপজেলার ভাষানচর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাফফার হোসেন(মাস্টার) এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফরের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান(বদু), সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মনজুরুল হক মজনু মুন্সি, জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি আব্দুর রউফ খান, ফরিদপুর সদর উপজেলার সার্বেক ভাইস চেয়ারম্যান ও মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাজবীর সহ জেলা ও উপজেলার বিভিন্ন অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা সবাই খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আশা ব্যক্ত করেন।
শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সদরপুরে বিএনপির দোয়া মাহফিল

আপডেট সময় :