ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত

সরকার গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট করছে : নিতাই রায়

স্টাফরিপোর্টার
  • আপডেট সময় : ৫৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বর্তমান সরকার একের পর এক সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট করছে, লুট করে ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছে। ধ্বংস করেছে শিক্ষাব্যবস্থা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মঙ্গলবার (৫ মার্চ) জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির আয়োজিত ডামি নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় এই অভিযোগ করেন  নিতাই রায় চৌধুরী।

শহীদ জিয়াউর রহমানের পরিবারের পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিতাই রায় বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য আপনারা যে নির্বাচন বর্জন করেছেন এজন্য আপনাদের ধন্যবাদ। সংকটকালীন সময়ে অনেক হামলা মামলা নির্যাতন উপেক্ষা করে আপনারা নির্বাচন বর্জন করেছেন। আমাদের বিশ্বাস আগামী দিনে এ স্বৈরাচারী সরকারের পতন ঘটবে। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করব।

৭ জানুয়ারি ডামি নির্বাচন করে আওয়ামী লীগ দেশে পুনরায় বাকশাল কায়েম করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে বলে মন্তব্য করে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম। তিনি বলেন, সরকার দলীয় সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য জনগণের হাতের নাগালের বাইরে। নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারে নীরব দুর্ভিক্ষ চলছে। দেশের মানুষকে বাঁচাতে হলে অবিলম্বে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে।

জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটিরী চেয়ারম্যান অ্যাডভোকেট পারভিন কাউসার মুন্নির সভাপতিতে এবং সারোয়ার হোসেন রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূঁইয়া সাগর উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকার গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট করছে : নিতাই রায়

আপডেট সময় :