ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

সরিষাবাড়ীতে “কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫” পেলেন নাজমুল ইসলাম

গুলজার হোসেন, সরিষাবাড়ী (জামালপুর)
  • আপডেট সময় : ৫৬৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাহিত্যিক দক্ষতা, সমাজসেবা ও সাংগঠনিক ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫” পেলেন সরিষাবাড়ী উপজেলার ৫নং পিংনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ নাজমুল ইসলাম (নাজু)।
বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরামের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তির পর মোঃ নাজমুল ইসলাম নাজু বলেন, “এ সম্মাননা আমার জন্য অত্যন্ত গর্বের। আমার সাহিত্যকর্ম, সামাজিক সেবা ও রাজনৈতিক কর্মকান্ডের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রাপ্তি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করবে।”
এদিকে পিংনাবাসী বলেন, “নাজমুল ইসলাম (নাজু) একজন নিবেদিতপ্রাণ, সংগঠক ও সমাজকর্মী। তার এই অর্জনে আমরা গর্বিত। এটি আমাদের ইউনিয়নের জন্যও একটি বড় অর্জন।”
পুরস্কারপ্রাপ্ত সার্টিফিকেটে উল্লেখ করা হয়, তার সাহিত্যকর্ম, সামাজিক সেবা ও সাংগঠনিক দক্ষতা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং এই অর্জন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
উল্লেখ্য, পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল ইসলাম নাজু দীর্ঘ্যদিন ধরে সাহিত্য চর্চা ও সমাজসেবার সঙ্গে যুক্ত আছেন। তিনি তার কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ তার ভবিষ্যৎ কার্যক্রমে আরও সাফল্য কামনা করেন এবং সমাজ পরিবর্তনে তার অব্যাহত ভূমিকার প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরিষাবাড়ীতে “কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫” পেলেন নাজমুল ইসলাম

আপডেট সময় :