সংবাদ শিরোনাম ::
সরিষাবাড়ীতে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ
গুলজার হোসেন, সরিষাবাড়ী
- আপডেট সময় : ২৭৪ বার পড়া হয়েছে
মানুষ মানুষের জন্য- এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রতিবারের মতো এবারের শীতেও জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়নের উল্যাকুমারপাড়া এলাকায় দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করলো দারিদ্র্য বিমোচন গণ উন্নয়ন প্রকল্প (DBGUP)।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে দারিদ্র্য বিমোচন গণ উন্নয়ন প্রকল্প এর আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে- (DBGUP) প্রকল্প পরিদর্শক সাইদ হাসান সানি, দারিদ্র্য বিমোচন গণ উন্নয়ন প্রকল্প জেলা কো-অর্ডনেটর রিনা খাতুন এবং উপজেলা বিএনপির সদস্য মোঃ ইউসুফ তালুকদার-সহ দারিদ্র্য বিমোচন গণ উন্নয়ন প্রকল্পের সকল সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, (DBGUP) সব সময় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সামাজিক কর্মসূচিতে এলাকাবাসীর পাশে থাকে।



















