সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন
- আপডেট সময় : ৩০৮ বার পড়া হয়েছে
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নতি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ এর অর্থায়নে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রদর্শনী মেলায় এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহছেন উদ্দিন প্রধান অতিথি ও প্রাণিসম্পদ অফিসার মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, এস, আই বিকাশ চন্দ্র, খামারী মোঃ মিনহাজ আহমেদ ইমন-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে মোট ৩০টি স্টল স্থান পেয়েছে। প্রদর্শনীতে দেশি বিদেশি উন্নত জাতের পশু পাখির সমারোহে মুখরিত হয় প্রদর্শনীর মাঠ চত্বর। এই প্রদর্শনী থেকে নতুন নতুন উদ্যোক্তা তৈরী হবে বলে জানান আয়োজকরা। সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে রয়েছে নানা আনুষ্ঠানিকতা।













