ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৯০ বার পড়া হয়েছে

0-4608x3466-0-0#

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ত্রিশালে সংবাদ সংগ্রহে সময় ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল উপজেলা প্রতিনিধি মতিউর রহমান সেলিমসহ ৪জন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ত্রিশাল প্রেস ক্লাব ও ত্রিশালে কর্মরত সাংবাদিকবৃন্দ। আজ বুধবার উপজেলা পরিষদ সড়কে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ত্রিশাল প্রেসক্লাব ও ত্রিশালের কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমূখ।
গত ২৯ নভেম্বর উপজেলার হরিরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব উদ্দীন স্বপন মেম্বারের নির্দেশে ও ইউনিয়ন বিএনপির যুবদলের নেতা হাবিবুর রহমান জিয়ার নেতৃত্বে অজ্ঞাতনামা ১৫-২০জন সমকালের সাংবাদিক মতিউর রহমান সেলিম ও সকালের সময় প্রতিনিধি এস এম মাসুদ রানার উপর হামলা করে।
এসময় তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে আটকে রাখে। সেখানকার পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাদেরকে রক্ষা করে। তাদেরকে উদ্ধার করতে গেলে কালবেলার সাংবাদিক আব্দুল্লাহ আল ফাহাদ ও নয়া শতাব্দীর সাংবাদিক রাকিবুল হাসান সুমনকেও মারধর ও লাঞ্ছিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

আপডেট সময় :