ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

সাদুল্লাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

গাইবান্ধা প্রতনিধি
  • আপডেট সময় : ৬৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকাল থেকে দেশব্যাপী যাত্রা শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী। এ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সাদুল্লাপুর, গাইবান্ধায় আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে সেখানে সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার ওসি মোঃ তাজউদ্দিন খন্দকার, উপজেলা স্বাস্থ্য সেবা কেন্দ্রের ডাক্তার দীপান্বিতা দাশ, ভেটেরিনারি সার্জন আব্দুল্লাহেল কাফী, সাংবাদিক শহিদুল হক, উদ্যোক্তা ও খামারীদের মধ্যে থেকে জরিপ শেখ, মোঃ সাজেদুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, বাংলাদেশের সামগ্রিক আর্থ–সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোগ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বক্তারা আরও বলেন, লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে ১৭ লাখ ডোজ টিকা, ক্ষুরা রোগ (এফএমডি) নির্মূলে নির্দিষ্ট অঞ্চলে জোনিং কার্যক্রম এবং ছাগলের পিপিআর রোগ নিয়ন্ত্রণে প্রায় ৬ কোটি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপনের মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় আরও জোরদার করা হবে বলেন জানান বক্তারা। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে অতিথিদের ফুলেল শুভেচ্ছা, রঙিন বেলুন ও লাল ফিতা কেটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আলোচনা সভায় সাংবাদিকরা তাদের বক্তব্য তুলে ধরে বলেন, অতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ব্যবহারের ফলে গবাদি পশু দারুন ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে। সে ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে এন্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে এনে পশুর রোগ নির্মূলের কথাও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
আলোচনা সভার পরে এ উপলক্ষে হাসপাতাল চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ৩০টি স্টলে গবাদিপশু পাখি, হাঁস মুরগি, শিল্প ও প্রযুক্তি, বিদেশী পোষা প্রাণি, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা তাদের নিজস্ব স্টলে গবাদি পশু পাখির মারাত্নক রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন ঔষধ প্রদর্শন করে। অতিথিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার ও মূল্যয়ন কমিটি স্টল পরিদর্শন শেষে প্রদর্শনীতে অংশ নেয়া সফল উদ্যোক্তা ও খামারীদের মধ্যে যাছাই বাছাই পূর্বক ১ম ২য় ও ৩য় স্থান কারীদের প্রাণিসম্পদ সপ্তাহের শেষ দিনে উদ্যোক্তা ও খামারীদের পুরষ্কার প্রদান করবেন। কর্মকর্তারা জানিয়েছেন জেলা ও উপজেলা পর্যায়ে সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রাণিসম্পদ বিষয়ক ভ্রাম্যমাণ আদালত প্রচারণা, কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ছাড়াও শেষ দিনে প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্তা ও অশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা ও সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাদুল্লাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

আপডেট সময় :